গমের রুটি খেলে কি কি উপকার হচ্ছে জানেন??..
গমের রুটি খেলে কি কি উপকার হচ্ছে জানেন??..
ক্যাটাগরি: ডাক্তার পরামর্শ , ফিটনেস , শারীরিক সমস্যা , সাম্প্রতিক , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Zulfikar Bin Hossain ৫ বছর ৯ মাস ২৯ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে ৪৯৭৭

প্রতিদিন সকালের নাস্তার পাশে দুপুরে ও রাতের খাবারে গমের রুটি রাখতে পারেন। গমের রুটিতে রয়েছে অনেক উপকারী উপাদান।

গমে রয়েছে আয়রন, থিয়েমিন, নিয়াসিন, ভিটামিন বি এবং আরও অনেক উপকারী উপাদান।

জেনে নিন নিয়মিত গমের রুটি খেলে কী কী উপকার পাবেন।

প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় রুটি থেকে। আর প্রোটিনের চাহিদা ঠিকঠাক মিটলে বৃদ্ধি পায় পেশির শক্তি।

গম দিয়ে বানানো রুটিতে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, বি৯ এবং ভিটামিন ই। এসব ভিটামিন শরীরের জন্য অত্যন্ত উপকারী।

নিয়মিত গমের রুটি খেলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পায়। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থাকে দূরে।

গমের রুটিতে থাকা ভিটামিন ই, ফাইবার এবং সেলেনিয়াম শরীরে ক্যানসারের কোষ জন্ম নিতে দেয় না। সেই সঙ্গে টিউমারের সম্ভাবনাও কমায়।

গমে থাকা ফাইবার এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে পুষ্টির ঘাটতি দূর করে। সেই সঙ্গে পেটের রোগের প্রকোপ কমাতে সাহায্য করে।

গম দিয়ে বানানো রুটিতে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার এবং প্রোটিন নিমেষে ক্লান্তি দূর করে এনার্জির ঘাটতি মেটায়।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১০ মাস ২৪ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে ৯১৬২৭
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১১ মাস ৭ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে ৮৭১৭৮
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৬ বছর ৩ মাস ২১ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে ৫১৫০৩