দাঁত এর ব্যাথা হলে কি করবেন জেনে নিন
দাঁত এর ব্যাথা হলে কি করবেন জেনে নিন
ক্যাটাগরি: শারীরিক সমস্যা , সাম্প্রতিক , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Zulfikar Bin Hossain ৫ বছর ৯ মাস ২১ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে ১২৬১

★ দুটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। অথবা দুটি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন।


★ এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান।


★ লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যথা কমে গেলেও কয়েকদিন এটা করুন।  

★ এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের ওপর পেঁয়াজ চেপে রাখলে আরাম পাওয়া যাবে।  


★ আধ চা চামচ হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। দু মিনিটেই ব্যথা শেষ।  


★ দাঁত, মাড়ি, গলার ব্যথা কমাতে খুব ভাল কাজ করে লবণ পানি। এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন।  


★পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।


★ তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতে চেপে ধরে রাখুন।  


★ দূর্বা ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে। এটা দাঁতের স্বাস্থ্য ভাল রাখতেও সহায়তা করে।  

★ সবশেষ উপায় হলো বরফ। হাতের কাছে কোনো কিছু না পেলেও যদি শুধু বরফ পাওয়া যায়, তবে কাজ হবে। এক টুকরা বরফ তুলা বা কাপড়ে মুড়ে দাঁতে চেপে রাখুন, ব্যথা কমতে থাকবে।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১০ মাস ২৪ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে ৯১৬২৭
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১১ মাস ৭ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে ৮৭১৭৯
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৬ বছর ৩ মাস ২১ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে ৫১৫০৩